🪔
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বক্তব্য প্রদানকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম,এমপি বলেন, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। এটি কারও করুণা নয়, বরং নাগরিক হিসেবে তাঁদের ন্যায্য অধিকার। এ অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।
মন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতির রাজনৈতিক ব্যবহার বন্ধ করে ধর্মচর্চার পরিবেশকে স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপন, যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় তিনি স্থায়ী পূজামণ্ডপ নির্মাণের জন্য সরকারি জমি বরাদ্দের দাবির সম্ভাব্যতা যাচাইয়ের আশ্বাসও দেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবার—প্রত্যেক নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সবার জীবনে শান্তি, কল্যাণ ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক—এই প্রত্যাশা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন