গতকাল ৬ আগস্ট ধানমন্ডি "মাহবুব ভবনে" বাদ মাগরিব মরহুমের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শহীদ মাহবুব আলী খানের কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা.জুবাইদা রহমান, শহীদ মাহবুব আলী খানের নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তনয়া ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয় স্বজন এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
এছাড়া, দোয়া মাহফিল ও ইসলামী আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্য, সামরিক- বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যগণ ও আত্মীয়-স্বজনরা অংশ এতে নেন।
এসময়, শহীদ রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ।
পরে, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া ও মোনাজাত করা হয়। একইসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়।