আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন
।তিনি বলেন, ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২৬ অক্টোবর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ফল দেখার পদ্ধতিসহ সেখানে বিশদ বিবরণ থাকবে।২০২৬ উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী। ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।
চট্টগ্রামের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখার অগ্রগতির ওপর এ তারিখ নির্ধারণ করা হয়। কর্মকর্তা আরও জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ একটু এগিয়ে আনার সম্ভব হচ্ছে। অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পারবো বলে আশাকরি। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে তারিখই বহাল থাকবে বলে আশা করছি। নভেম্বরের ১ থেকে ১৫ তারিখ টার্গেট ছিলো তবে এটা একটু এগিয়ে আনা সম্ভব হচ্ছে। চট্টগ্রাম আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখা সম্ভব হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন