মোটরসাইকেলের সামনে লাইসেন্স প্লেট লাগানো যৌক্তিক কি অযৌক্তিক — সেই বিতর্কের চেয়ে বড় প্রশ্ন তুলেছে সাধারণ বাইকার ও কার মালিকরা। প্রশ্ন হলো — BRTA এই নির্দেশনাটি দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেছে কি?
এই প্রশ্নকে সামনে রেখেই আগামী শুক্রবার,৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৩:০০ টায় মানিক মিয়া এভিনিউ,জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে কার কমিউনিটি,বাইক কমিউনিটি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত MOVEMENT FOR AUTOMOBILE CULTURE IN BANGLADESH (MACB) through VEHICLE ALLIANCE FOR ROAD SAFETY (VARS)।আয়োজকরা জানিয়েছেন, Car Community পূর্ণ সমর্থন দিয়ে Bike Community-র পাশে থাকছে, ইনশাল্লাহ। আয়োজকদের মূল বক্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি সিদ্ধান্ত ভালো হোক বা খারাপ হোক, সেটি প্রণয়নের ক্ষেত্রে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।এটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের অবস্থান পরিষ্কার — মোটরসাইকেলের সামনে লাইসেন্স প্লেট লাগানোর নির্দেশনা প্রণয়নের ক্ষেত্রে BRTA গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেনি, বিধায় নির্দেশনাটি অসাংবিধানিক। এই বিষয়টি তুলে ধরতেই আমাদের মানববন্ধন।
আয়োজকরা আরও বলেন, সামনে নম্বরপ্লেট লাগালে বাতাসের বাধা, দুর্ঘটনায় আঘাতের ঝুঁকি, সেন্সর ও ডিজাইনে সমস্যা হবে কিনা — সেটি টেকনিক্যাল বিতর্ক। কিন্তু তার চেয়েও বড় বিতর্ক হলো — কোনো অংশীজনের সাথে আলোচনা, গণশুনানি বা সাংবিধানিক প্রক্রিয়া ছাড়াই হঠাৎ এমন নির্দেশনা চাপিয়ে দেওয়া যায় কিনা।
কর্মসূচির বিবরণ:
তারিখ: শুক্রবার,৩০ অক্টোবর ২০২৬
সময়: বিকাল ৩:০০ টা
স্থান: মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে, ঢাকা
আয়োজনে: MACB through VARS — কার কমিউনিটি, বাইক কমিউনিটি ও সচেতন নাগরিক
আয়োজকরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনানুগ ও অরাজনৈতিক কর্মসূচি। সকল রাইডার, ড্রাইভার ও সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন