২৭অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হচ্ছে।
সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প থেকে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন এবং ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এতে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংগঠনটির সূত্রে জানা :
যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন- আবুল কাশেম। পরবর্তীকালে তিনি সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ধারাবাহিক ভাবে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন