রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তানভির আহমেদ জুইয়ের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। তানভীর আবেদীন (জুই) (৪১), ২। মোঃ মজিবুর রহমান (৬০) ও ৩। মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর ৮-১০ জনের একটি ডাকাত দল জনৈক মোঃ খোরশেদ আলম (৫০)-এর কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের তানভীর আবেদীন (জুই) ও মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তানভীর আবেদীন (জুই)-এর দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত মোঃ মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ধানমন্ডি মডেল থানায় ডাকাতির এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
খোজ নিয়ে জানা যায় জয়নাল আবেদীন জুই বখাটে বাবার ২য় বিয়ের পর নেশাগ্রস্ত সন্তানে পরিনত হয়ে ছিনতাই,চাঁদাবাজি মত অপরাধে জড়িয়ে পড়ে, আসামী সরকারি দলের রাজনৈতিক সংগঠন থেকে ২০২৬ সালের ইলেকশনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। হাজারীবাগ থানায় জয়নাল আবেদীন জুইয়ের নামে ত্রকাধীক চাঁদাবাজি ও চুরির মামলা রয়েছে। তদন্ত করে আরো জানা যায়। রামপুরা থানায় জাল টাকারও মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন