বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করবে ক্ষমতাসীন দল বিএনপি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিতেত্ব আরও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
দলীয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।গত ৩০ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন