জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির উপলক্ষে এই গণসমাবেশের আনুষ্ঠানিকতা বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হলেও সমাবেশস্থল সকাল ৯টার আগেই পূর্ণ হয়ে যায়।
এ কর্মসূচি আয়োজন করা হয়েছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। নেতারা এই সময় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের উর্ধগতি এবং গ্যাস-তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন।