ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পসহ আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, গতকাল বুধবার রাতে রামপুরার কুঞ্জবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইসা মোল্লা (২৮), তামিম তালুকদার ওরফে রবিন (৩০), গোলাম আযম (২৮), মো. রফিকুল ইসলাম জুয়েল (৪০), মো. শামীম রানা (৩৫) ও বাবুল ওরফে চোরা বাবুল (৪২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানা পুলিশের একটি টিম বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পসহ আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল বুধবার রাতে রামপুরার কুঞ্জবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইসা মোল্লা (২৮), তামিম তালুকদার ওরফে রবিন (৩০), গোলাম আযম (২৮), মো. রফিকুল ইসলাম জুয়েল (৪০), মো. শামীম রানা (৩৫) ও বাবুল ওরফে চোরা বাবুল (৪২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানা পুলিশের একটি টিম বুধবার রাতে রামপুরার কুঞ্জবন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২টি খেলনা পিস্তল, ৩৪টি বিভিন্ন লোকের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ১টি কসটেপ ও ১টি ডিভিআর উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
করে। এ সময় তাদের হেফাজত থেকে ২টি খেলনা পিস্তল, ৩৪টি বিভিন্ন লোকের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ১টি কসটেপ ও ১টি ডিভিআর উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন