কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারন-সম্পাদক সাদ মোহাম্মদ পাপ্পা সিকদারের নেতৃত্বে একটি মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মতিঝিল থেকে শুরু হয় ঢাকা সিটি করপোরেশন দক্ষিনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল র্যালির মাধ্যমে লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং স্বাভাবিক জনজীবন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সায়েম, সহ-সভাপতি মামুন, মনির, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রিন্টু,
যুগ্ম সম্পাদক মহি, ইঞ্জিনিয়ার হাসান, দপ্তর-সম্পাদক পলাশ সহ মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন