পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে সেতু ভবন প্রাঙ্গণে সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
এ উপলক্ষ্যে সেতু ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শুধু বড় বড় সেতু বা অবকাঠামো নির্মাণেই নয়, বরং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক অডিটোরিয়াম উদ্বোধন আমাদের টেকসই উন্নয়ন ও দাপ্তরিক গতিশীলতা অর্জনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কর্মকর্তা-কর্মচারীদের কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং সেবার মান আরও দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখতে হবে।
এ সময় মন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে গতিশীলতা আনা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি। সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে উন্নয়ন কার্যক্রম উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন হওয়া আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ অডিটোরিয়ামটি দাপ্তরিক সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, মতবিনিময় সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কার্যক্রম আয়োজনে ব্যবহার করা হবে। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ, জ্ঞানবিনিময় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন