- দ্বীপ জেলা ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর–হিজলা-মেহেন্দিগঞ্জ–ভোলা মহাসড়ক রুটের অনুমোদন।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে নতুন মহাসড়ক নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত এই রুটটিকে অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধান করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সংযোগ সড়ক এবং ৩টি ছোট সেতু নির্মাণ করা হবে।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন