স্বেচ্ছাসেবী সংগঠন **গর্বের বাকেরগঞ্জ** প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন - ২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ৯০জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। প্রত্যেকে চারটি করে ভোট দেন। এর মধ্যে মোট ৩৪৩টি ভোট প্রদত্ত হয়। ভোট গণনা ও যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোজাম্মেল হোসেন মোহন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ ওসমান গনি ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ শামসুল আরেফিন মেহেদী ৬৭ ভোট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ.কে.এম মিজানুর রহমান মাসুদ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন