ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে নতুন জোড়া যাত্রীবাহী ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’-এর শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
মাননীয় মন্ত্রি শেখ রবিউল আলম বলেন,কোচের সংখ্যা বাড়ানো গেলে যাত্রী পরিবহনের সক্ষমতা আরও বাড়বে। পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন অনেক রুটে কাঙ্ক্ষিত সেবা চালু করা সম্ভব হয়নি। নতুন কোচ ও লোকোমোটিভ যুক্ত হলে পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়ানো হবে। কমিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে আট জোড়া ট্রেন চলছে। অবকাঠামোগত কাজ শেষ হলে এ রুটে ১৬ জোড়া ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। এরপর ঢাকা-নরসিংদী, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর ও টাঙ্গাইল পর্যন্ত কমিউটার সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মানিকগঞ্জকেও এই নেটওয়ার্কের আওতায় আনার কথা জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম,
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ত্রস ত্রম জিলানী ত্রবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: মো: বাবর সহ সরকারি ও বেসরকারি অন্যান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় উচ্ছ্বসিত গোপালগঞ্জের সাধারণ মানুষ। কম খরচে রাজধানীতে যাতায়াতের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
আজ দুপুর ৩:১০মিনিটে ঢাকার কমলা রেল ষ্টেশন থেকে যাত্রা ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছে। রাত্রেই গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
প্রায় ৭০০ আসনের এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা। ফলে সড়কপথের তুলনায় অনেক কম খরচে ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন গোপালগঞ্জের যাত্রীরা। স্থানীয়দের মতে, গোপালগঞ্জ সহ আশে-পাশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য নতুন এই রেলসেবা বিশেষ স্বস্তি নিয়ে আসলো।সড়কপথে গোপালগঞ্জ থেকে ঢাকায় যেতে সাধারণত ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত খরচ হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। নতুন ট্রেন চালু হওয়ায় যানজট এড়িয়ে স্বাচ্ছন্দ্যে রাজধানীতে যাতায়াত করা সম্ভব।
দৈনিক.নিউজ স্থানীয় প্রতিনিধি জানান, ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি এক জোড়া ট্রেন চালু হবে ত্রটা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ত্রই ট্রেনে ভবিষ্যতে অতিরিক্ত লাগেজ বগি যুক্ত হলে কৃষকরা কম খরচে কৃষিপণ্য রাজধানীতে আনা নেয়া করতে পারবেন।
ট্রেন উদ্বোধন উপলক্ষে আনুষ্ঠানিক বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপস্থিত গোপালগঞ্জ বাসীকে জানান, মাননীয় প্রধানমন্ত্রি জনাব তারেক রহমান বাংলাদেশের ৬৪টি জেলায় যে বরাদ্দ দিয়েছেন তার মধ্যে গোপালগঞ্জের অবস্থান ৫ম স্থানে ভবিষ্যৎ উন্নায়নের ধারা অব্যাহত থাকবে,আমিও কথা দিলাম ত্রখন থেকে গোপালগঞ্জবাসী কোন প্রকার হয়রানির শিকার হবেন না । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২আসনের সংসদ সদস্য ডা: কে,ত্রম বাবর ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী তিনি আগেও কয়েকবার সংসদে গোপালগঞ্জ বাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরেছিলেন। সংসদ সদস্যরা তিন জনই ট্রেন যাত্রায় অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন