🚆
জনগণের প্রত্যাশা পূরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের যাতায়াত আরও সহজ করাই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।
২৬ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি; রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম; বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আন্তঃনগর রেলসেবার পরিধি বৃদ্ধি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।* সেই অঙ্গীকার বাস্তবায়নে ঢাকা-কক্সবাজার রুটে রেলসেবা সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন এই সার্ভিস চালুর ফলে এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জোড়ায়। প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত যাত্রীর যাতায়াতের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য কক্সবাজারে সরাসরি যাতায়াত আরও সহজ হবে।
নতুন সার্ভিসটি ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় পথে যাত্রার নির্ধারিত সময় ৯ ঘণ্টা ৩০ মিনিট। ঢাকা-কক্সবাজার রুটে এই ট্রেনসেবা সম্প্রসারণ যাত্রীদের জন্য যাতায়াতের অতিরিক্ত সুযোগ সৃষ্টি করবে এবং পর্যটনকেন্দ্রিক যোগাযোগব্যবস্থাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
আমাদের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা। জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশের যোগাযোগব্যবস্থাকে আরও সহজলভ্য, জনবান্ধব ও কার্যকর করে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন