দিবসটি পালন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বনানী কবরস্থানে কোকোর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এর পাশাপাশি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কোকোর স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দোয়া মাহফিলের উদ্যোগ নিয়েছে।
আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কনিষ্ঠ ভ্রাতা। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন