বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা করে নিয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। শনিবার (১৫ আগস্ট) দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করার কথা জানানো হয়। একই সঙ্গে রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান ও মো. ইসমাইল জবিউল্লাহকেও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত করা হয়েছে।
দেশের ছাত্ররাজনীতিতে তাদের রয়েছে বর্ণাঢ্য অতীত। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বিএনপির রাজনীতির পরিচিত মূখ।
কে এই মো. ইসমাইল জবিউল্লাহ??
সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেয়েছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোক্তার বাড়ি।
অন্যদিকে চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ পথচলার পর এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, নতুন মনোনীত সদস্যরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে দলটি আশা করে।
ডা: ফরহাদ হালিম ডোনার চিকিৎসা, শিক্ষা, গবেষণা, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতৃত্ব—বিভিন্ন পরিসরে দায়িত্ব পালনের পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটেও যুক্ত হয়েছেন ডা. ডোনার। ২০২৬ সালের ১লা জুলাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।
২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২৩ (১) (এইচ) অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলমে ডা: ডোনার গ্রেফতার হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন