বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সকাল সাড়ে ১০:৩০ এ ঝালকাঠি জেলা বিএনপির আমতলা রোডের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে র্যালিটি বের হয়। বাদ্যযন্ত্র ও দলীয় স্লোগান এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত হয়। র্যালিতে ঝালকাঠি জেলা যুবদলের পাশাপাশি নলছিটি ও রাজাপুর উপজেলা, ঝালকাঠি পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য-সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রবিউল হোসেন তুহিন এবং মো: জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাজু,মো: পান্নু খান ও জহিরুল ইসলাম বাদল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি শহর যুবদলের আহ্বায়ক রিয়াজ মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন বাবু, সদস্য-সচিব সাদ্দাম এবং যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ব্যান্ড পার্টির পরিবেশনা ও সাউন্ড সিস্টেমে দলীয় স্লোগান র্যালিকে আরও প্রাণবন্ত করে তোলে। জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি মিলন মেলায় পরিণত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন