জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব (স্থায়ী ও অস্থায়ী) খাতের অন্তর্ভুক্ত শূণ্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার জারিকৃত নরসিংদীর সিভিল সার্জন ও ৩য় ও ৪র্থ শ্রেণীর (১১-২০ গ্রেড) জনবল নিয়োগ কমিটির সদস্য সচিব ডা. মো. বুলবুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তে এসব তথ্য জানানো হয়।
আবেদন শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর থেকে এবং আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
চাকরির ধরন: সরকারি চাকরি
পদ সংখ্যা: ৮টি
লোকবল নিয়োগ: ১১৯ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://cs.narsingdi.gov.bd/
পদসংখ্যা: ০৮ টি
লোকবল নিয়োগ: ১১৯ জন
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ০৪টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ০৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। হালকা গাড়ী চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০১টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন